• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

মাটির তলা থেকে ‘মিসাইল সিটি’ যেভাবে বাড়তি শক্তি দিচ্ছে ইরানকে

বাংলা সময় ডেস্ক / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে।

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই। আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভান্ডার নিয়ে সতর্ক।

ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মান্ধাতার আমলের মিগ-২৯ ও টমক্যাট এফ-১৪ ছাড়া তাদের বিমানবাহিনী খুব দুর্বল। জুনে টানা ১২ দিনের হামলায় আকাশ প্রতিরক্ষাও অনেকটা ভেঙে পড়েছে। তাই এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই এখন ইরানের প্রধান ভরসা।

সামরিক বিশ্লেষক গিয়ের্মো পুলিদো বলেন, ইরানের প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় ‘কামিকাজে ড্রোন’ ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

এমনই এক যুদ্ধ হতে পারে, তা ভাবনায় রেখেই এই সংকট থেকে বাঁচতে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে ‘মিসাইল সিটি’। পুলিদো বলেন, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি, কোনো কোনোটি মাটির ৫০০ মিটার নিচে। এখানে শাহাব-৩, সেজিল ও খোররামশাহরের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে।

তবে পুলিদো বলেছেন, এই ঘাঁটিগুলোর প্রবেশপথ ও উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো ‘কবরে’ পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উড়তে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না।

ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবিও করেছে এমন কিছুর। ইসরাইলের দাবি, তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে।

এই সংঘাতকে পুলিদো বলছেন নতুন ধরনের যুদ্ধের ‘নিখুঁত উদাহরণ’। তিনি এর নাম দিয়েছেন ‘সালভো যুদ্ধ’। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ট্যাংক, যুদ্ধজাহাজ বা বিমানের বদলে এখন যুদ্ধ হচ্ছে ক্ষেপণাস্ত্রে।

ইরানের সবচেয়ে বড় ‘মিসাইল সিটি’ হলো লোরেস্তান প্রদেশের খোররামাবাদে। পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে পারে। ইসফাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র।

সামরিক বিশ্লেষক হেসুস পেরেজ ত্রিয়ানা বলেছেন, এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমে ‘মিসাইল সিটি’গুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা হবে।

সূত্র- এল পাইস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd