• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

শ্রীমঙ্গলে নাচে গানে রঙের মেলা হলি উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগে আনন্দ, ভক্তি ও রঙের উচ্ছ্বাসে শুরু হয়েছে দোল উৎসব।

শুক্রবার (৬ই মার্চ) দুপুরে সবুজবাগ শ্মশানঘাট রোডের অস্থায়ী মন্দিরে পূজার্চনা, কীর্তন ও নগর পরিক্রমার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণাঢ্য উৎসব।

পরে রঙ্গের হাড়ি ভেঙে দোল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজবাগ দোল উৎসব পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাস।

দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনের পর শুরু হয় বহুল প্রতীক্ষিত রঙের উৎসব। চারদিকে ছড়িয়ে পড়ে আবির গুলালের রঙিন আনন্দ। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের সকলে রঙের খেলায় মেতে ওঠেন। ভক্তদের আনন্দধ্বনি আর কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো সবুজবাগ এলাকা।

এর আগে সকালে অস্থায়ী মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল উৎসবের পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের অংশগ্রহণে কীর্তন সহকারে নগর পরিক্রমা বের করা হয়। নগর পরিক্রমাটি সবুজবাগ এলাকার বিভিন্ন বাড়িতে প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পিয়াস দাস বলেন, ষষ্ঠবারের মতো এই দোল উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলতে যারা নিরলস পরিশ্রম করেছেন, দোল উৎসব উদযাপন পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।

উৎসবের সিনিয়র সভাপতি পাপ্পু ধর বলেন, দোল উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসব ভালোবাসা ও আনন্দের উৎসব। এই উৎসবের মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। সবুজবাগের এই আয়োজন সিলেট বিভাগের অন্যতম বড় দোল উৎসব হিসেবে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে।

সভাপতি ঝলক দাশ জানান, শ্রীমঙ্গলে সবচেয়ে বড় দোল উৎসব আয়োজন করেছে সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দোল উৎসব উদযাপিত হবে। প্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্ত-শুভানুধ্যায়ীর সমাগম ঘটেছে বলে আমরা অনুমান করছি।

তিনি আরও জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, হোলি খেলা এবং আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. মহিবুল্লাহ আকন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহম্মদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন (ঝাড়ু), জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd