• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

বাগেরহাটে হত্যাকারীদের দ্রুত আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি / ১০৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি

‎নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া এলাকার ওসমান গনি সরদার এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
‎ ৭ মার্চ শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে নিহত ওসমান গণি সরদার এর মা,বিধবা স্ত্রী, তিন বছর বয়সের ছেলে সন্তান, ভাই বোন সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
‎মানববন্ধনে উপস্থিত নিহত ওসমানের মা, স্ত্রী, বোন , স্বজন ও প্রতিবেশীরা এসময়ে কান্নায় ভেঙে পড়েন।তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ওসমান নিহতের প্রায় এক মাসের কাছাকাছি হয়ে আসলেও খুনিদের কেউকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আটক করতে পারেনি। বরং খুনীরা ঢাকায় বিভিন্ন স্থানে প্রভাবশালী নেতাদের সঙ্গে বসে ইফতারী করে ফেসবুকে পোষ্ট দিচ্ছে এবং নিহতের শিশু সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছে।
‎প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের দাবি এইসব খুনী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রায়ের মাধ্যমে ফাঁসি কার্যকর করা।
‎উল্যেখ্য গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি বিকেলে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া এলাকার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করা বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে বিএনপি মনোনীত প্রার্থীর নেতা কর্মীরা।পরে তাদেরকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করলে ওসমান গনি সরদার এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পরদিন ১৪ ফেব্রুয়ারী দুপুরে সে মারা যায়।
‎পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি নিহতের ভাই মোঃ এনামুল কবির বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দিন থেকে আজকের দিন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd