বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতা মোস্তার সংবাদ সম্মেলন
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
/ ৯০
Time View
Update :
শনিবার, ৭ মার্চ, ২০২৬
Share
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা শনিবার (৭ মার্চ) গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে। ৩ ও ৪ মার্চ হোসেনপুর এলাকায় রোডে অটোরিকশা ভর্তির চাঁদা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনার সাথে আমি উপস্থিত ও জড়িত না থাকলেও তার নামে থানায় একটি অভিযোগে তাকে ৭ নং অভিযুক্ত করা হয়।
সংবাদ সম্মেলন মোস্তা দাবি বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট ও মানসম্মান ক্ষুন্ন্য করতে মিথ্যাভাবে শুক্রবার (৬ মার্চ) এলাকায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত)
নাজমুল আহসান ডিটল, সহ সভাপতি রেজাহোসেন সুজন, তৌমিরুল ইসলাম তৌকির, জুলফিকার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লতিফ, রাকিবুল হাসান রাকিব, সহ সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, সদস্য মাহমুদুল হাসান রকি, সুখানপুকুর ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক রবিউল ইসলাম, দুলাল করিম, ইমরান হোসেন মাসুম, বুলবুল হাসান, রাসেল মাহমুদ, ইউসুফ সাহা, সোহান হাসান বাবু, মমি সরকার, ছাত্র নেতা নাহারুল নিলয়, ইকবাল মাহমুদ, রাকিব হাসান, আলি হাসান সোহেল রানা, শুভ মিয়া, রতন মিয়া প্রমুখ।