• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস / ৬০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

যশোর অফিস
 ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক ও সিপিবি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসান। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইসরারুল হক, বাসদ যশোর জেলা শাখার সদস্য সচিব হাচিনুর রহমান এবং সিপিবি যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, চলমান আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তারা অভিযোগ করেন, এই হামলায় বেসামরিক মানুষ ও শিশুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মার্কিন সাম্রাজ্যবাদ এ ধরনের আগ্রাসী পদক্ষেপ নিয়েছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, ইরানে হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে তারা গাজা ও ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান হামলা-নির্যাতনেরও নিন্দা জানান।
সমাবেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। এছাড়া ইরান ইস্যুতে বাংলাদেশের সরকারের নীরবতার সমালোচনা করে দেশবিরোধী কোনো চুক্তি না করারও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd