আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ মারা গেছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি তারেক রহমান নিজেই জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।