
রাজবাড়ী প্রতিবেদক
রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘ/ষে সৌদিআরব প্রবাসী মোটরসাইকেল চালক জিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া অআঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জিলাল রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে বাসিন্দা এবং তিনি কালুখালীর মাজবাড়ীর তানেজ উদ্দিনের ছেলে। সে ছুটিতে সৌদিআরব থেকে বাড়ী এসেছিলেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন জিলাল হোসেন। পথিমধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালকের মাথা থেতলে যায়। এ সময় ঘাতক ট্রাক চালককে ধরে মারধোর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাটক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Like this:
Like Loading...