• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১ 

রাজবাড়ী প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর গ্রামে। তার বাবার নাম মৃত সোহবান শেখ।
আটক ব্যক্তির নাম বরকত শেখ (৪৩)। তিনি একই এলাকার মজিদ শেখের ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বরকত শেখ একজন মাদকাসক্ত। রবিবার ভোরের দিকে শমসের মসজিদে নামাজ আদায় করতে গেলে বরকত তার বাড়ির ঘরের ভেতর প্রবেশ করে ভাঙচুর করে। এসময় শমসের শেখের পুত্রবধু  হাসনা বেগম তাদেরকে নিষেধ করতে থাকে। নামাজ শেষে শমসের বাড়িতে ফেরার সময় এই অবস্থা দেখে প্রতিবাদ করতে গেলে বরকত একটি বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত  ঘোষনা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শহীদওহাবপুর ইউনিয়নের বাঁশ দিয়ে আঘাত করে এক জনকে হত্যার খবর জানতে পারি। পরে সেখানে পুলিশ গিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজন কে আটক করা হয়েছে। আটক ব্যক্তি একজন মাদকাসক্ত। এই ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd