• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

যশোরের অভিযানে আলমগীর হত্যা মামলায় মনিরুল গ্রেফতার

শহিদ জয়, যশোর  / ৪৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

শহিদ জয়, যশোর 
যশোর শহরের শংকরপুরে প্রকাশ্যে গুলি করে আলমগীর হোসেন (৫৫) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে পুলিশ।
যশোর ডিবি পুলিশের পক্ষ অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, হয়,গত ৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে আলমগীর হোসেন নিজ ব্যবহৃত মোটরসাইকেলে পৌঁছামাত্রই পেছন থেকে অনুসরণকারী অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেল থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তদন্তে নেমে ডিবি যশোরের এসআই অলক কুমারদে নেতৃত্বে এসআই সালাউদ্দিন, আই কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম আসামিদের আসামিদের আটক করতে অভিযান চালায় বিভিন্ন এলাকায়। এর আগে মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০)সহ চারজনকে গ্রেফতার করে তারা।
আসামিদের দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি রাত রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর (উপজেলার পেছনে) শিক্ষকপাড়া এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সোয়া আটটার দিকে মডেল থানা এলাকার উপজেলা পরিষদের বিপরীত পাশে বন বিভাগ সংলগ্ন রাস্তার পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম, শহরের সার্কিট হাউজ পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমান তিনি শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় বসবাস করেন। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাকে ১ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর ডিবি পুলিশ জানায়,মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd