• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

পরকীয়ার জেরে বৃদ্ধাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর স্বর্ণালংকার লুট, পুত্রবধূসহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরকীয়াজনিত জেরধরে পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুত্রবধূ হালিমা আক্তার (২৭) ও তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে।

রোববার (০১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে কোনো এক সময় হত্যাকন্ডটি সংঘটিত হয়। প্রথমে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হালিমা আক্তার ও আশরাফুল ইসলাম মিঠু হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তদন্তে জানা গেছে, প্রায় আট মাস আগে ইতালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে মিঠু হালিমার মাধ্যমে শাশুড়ি পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। হালিমা এতে রাজি না হলে মিঠু তার স্বামীকে অবৈধ সর্ম্পকের কথা জানিয়ে দেওয়ার ভয় দেখান। একপর্যায়ে চাপে পড়ে হালিমা হত্যার পরিকল্পনায় সহযোগিতা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিঠু গোপনে প্রবাসী নুর ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে মিঠু তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘর থেকে স্বর্ণালংকার লুটে নেয়। হত্যাকন্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হালিমার হাত-পা বেঁধে রাখা হয়, যেন এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়।

প্রতিবেশী সাহেরা বেগম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে শিশুদের কাছ থেকে অস্বাভাবিক পরিস্থিতির কথা জানতে পারেন। ঘরে ঢুকে তিনি পারুল বেগমকে উপুড় হয়ে পড়ে থাকতে এবং হালিমাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

নিহতের মেয়ে ও মামলার বাদী নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, তাদের সংসারে কোনো অভাব ছিল না। পরকীয়ার জেরে তার মা নির্মম হত্যার শিকার হয়েছেন। তিনি দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, হত্যাকান্ড ব্যবহৃত আলামত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd