• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক / ৫৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে ওই শোক জানিয়েছেন তিনি।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট

প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‌‘‘নৃশংস হত্যাকাণ্ড’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন তিনি। এ সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা… বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার ও কর্তব্য।

পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে। সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd