• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেট, প্রতি হালি ৮০ টাকা

বাংলা সময় ডেস্ক / ৫৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় লেবু উৎপাদন বেশি হওয়ায় এটি ‘লেবুর রাজ্য’ নামে পরিচিত। এ এলাকার কৃষকরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করেন। ভীমরুলীর লেবুর চাহিদা এবং সুখ্যাতি দেশজুড়ে। কৃষকরা এখানে ভাসমান হাটে নৌকায় করে এবং স্থলে গাড়িতে করে পাইকারি দরে লেবু বিক্রি করেন। যদিও বর্ষাকালের তুলনায় এ মৌসুমে লেবু উৎপাদন কিছুটা কম হয়। তব, বাজারের পুরনো সিন্ডিকেটের কারণেই লেবুর দাম অস্বাভাবিক বেড়েছে।

 

রমজান মাসে ঝালকাঠির হাট-বাজারগুলোতে লেবুর দাম চড়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চায়না, কাগজি, দেশি এবং এলাচি লেবুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, রোজাদারদের ইফতারে লেবুর শরবতের চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগেও প্রতি হালি লেবু ৪০-৫০ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবুচাষি এবং পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবুর দাম বেড়েছে সরবরাহে ঘাটতির কারণে। রমজান মাসে হঠাৎ করেই চাহিদা বাড়ায় মূল্যবৃদ্ধি হয়েছে।

 

লেবুবাগানের মালিকরা জানিয়েছেন, এবছর বৃষ্টিপাত না হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। পর্যাপ্ত পানির অভাবে লেবুর ফুল ঝড়ে গেছে।

লেবুচাষি হৃদয় গাইন জানিয়েছেন, তিনি ১০০ লেবু বিক্রি করেছেন ১৪ হাজার ৮০০ টাকায়। সে হিসেবে প্রতি পিস লেবুর দাম ১৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহ খানেক আগে একই লেবু বিক্রি করেছেন ১০ টাকায়।

 

ক্রেতাদের অভিযোগ বছরের অন্যান্য সময়ে লেবুর তেমন চাহিদা না থাকলেও রমজান মাস ইফতারের জন্য লেবুর শরবতের ব্যাপক চাহিদা থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যাবসায়ীরা পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজারে স্বস্তি ফিরবে না।

লেবু ক্রেতা এনামুল হক বলেন, “ঝালকাঠিতে লেবুর উৎপাদন বেশি হয়। তবু, এখানে এত বেশি দামে লেবু বিক্রি হচ্ছে, যা চিন্তার বাইরে। লেবুর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং করা উচিত।”

 

লেবু বিক্রেতা গোপাল চন্দ্র বলেন, “বাজার থেকে আমাদের বেশি দামে লেবু কিনতে হয়। তাই, বিক্রিও করতে হয় বেশি দামে। আমাদের করার কিছু নেই।”

লেবুচাষি সুবেদ চন্দ্র বলেন, “শুনছি, শহরে অনেক বেশি দামে লেবু বিক্রি হয়। কিন্তু, আমরা তেমন দাম পাই না। এখান থেকে প্রতি হালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে কিনে নেয়। আমরা নায্য মূল্য কখনোই পাই না।”

 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেছেন, “লেবুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd