• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

কুমিল্লায় ৫০ হাজার টাকায় নবজাতক সন্তান বিক্রি করে মায়ের অপহরণের নাটক

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে মাত্র পঞ্চাশ হাজার টাকায় নবজাতক কন্যাকে বিক্রি করে অপহরণের নাটক সাজিয়েছেন আকলিমা বেগম নামের এক মা। ঘটনা ধামাচাপা দিতে তিনি বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় গিয়ে সড়কের পাশে অচেতন হয়ে পড়েন। এসময় দেবপুর ফাঁড়ি পুলিশ ওই নারীকে পরিবারের কাছে পৌঁছে দেন। ঘটনাটি প্রাথমিকভাবে সবাই অপহরণ হিসেবে ধরে নিলেও পুলিশের তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে আসল রহস্য।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৭ দিনের শিশু কন্যা হাফসাকে উপজেলা সদর এলাকায় চিকিৎসা করাতে এনে এক নিঃসন্তান দম্পত্তির কাছে মাত্র ৫০ হাজার টাকায় বাকিতে বিক্রি করে দেন তার মা আকলিমা বেগম। এরপর নিজের শিশু সন্তানকে অপহরণের নাটক সাজান তিনি। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দত্তক নেওয়া নিঃসন্তান দম্পত্তি আবু সাঈদ ও তার স্ত্রী এসে পুলিশের মাধ্যমে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মনিরুজ্জামান।

আকলিমা বেগম কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড বড় আলমপুর গ্রামের খলিল মাস্টারের বাড়ির দিনমজুর মো. কামাল হোসেনের স্ত্রী।

অভিযুক্ত আকলিমা বেগম বলেন, ‘আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি বুজতে পারেনি। আমাকে হাসপাতালের নার্স বলেছিল, মেয়ের মাথায় নাকি সমস্যা। সে বড় হলে বুদ্ধিপ্রতিবন্ধী হবে, তার চিকিৎসা করানোর সামর্থ আমার নেই, তাই সে আমাকে প্ররোচনা দেয় তার চাচার কাছে ৫০ হাজার টাকায় হাফসাকে বিক্রি করে দিতে। আমি বিক্রি করছি কিন্তু আমাকে টাকা দেয়নি, কোথাও স্বাক্ষরও করেনি, বলেছে পরে টাকা দিবে। এই কথা বলে আমার কোল থেকে মেয়েকে নিয়ে যায়। আমার পরিবারে কোন অভাব-অনটন নেই তবুও আমি কেন এমন কাজ করেছি তা বুঝতে পারিনি। কোনো মা এই কাজ করতে পারে না, আমি আমার শিশু সন্তানের প্রতি অন্যায় করেছি, আমার ভুল হয়েছে আমি সকলের কাছে ক্ষমা চাই।’

 

শিশুটিকে দত্তক নেওয়া আবু সাঈদ বলেন, ‘আমি শিশুটিকে দত্তক নিয়ে ঢাকায় নিজ বাসায় চলে আসি। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেবিদ্বারে শিশু অপহরণের খবর জানতে পারি। তখন আমি যার সহযোগিতায় শিশুটিকে দত্তক নিয়েছি তার সঙ্গে যোগাযোগ করি। ঘটনার সত্যতা পেয়ে সিদ্ধান্ত নেই যার সন্তান তার কাছে ফিরিয়ে দেব। পরে আমি আল মদীনা জেনারেল হাসপাতালে এসে পুলিশ, চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। আকলিমা স্বেচ্ছায় শিশুটিকে দত্তক দিয়েছিলেন। পরদিন তার স্বামীকে নিয়ে এসে চুক্তিপত্রে সই করে টাকা নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তিনি কেন নিজের সন্তানের অপহরণের নাটক সাজিয়েছেন তা আমি জানিনা। আমরা তার সন্তানকে ফেরত দিয়েছি।’

শিশু হাফসার বাবা মো. কামাল হোসেন বলেন, ‘আমার সংসারে কোন অভাব অনটন নেই। আমার স্ত্রী ২৭ দিন বয়সি মেয়েটাকে মাত্র ৫০ হাজার টাকার লোভে বিক্রি করে দেয়। পরে সে বাঁচার জন্য অপহরণের নাটক সাজায়। আমাকে যদি ৫ লাখ টাকাও দেয় তবুও আমি আমার মেয়ে বিক্রি করব না।’

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমরা শুরুতেই বিষয়টি সন্দেহের দৃষ্টিতে দেখছিলাম। শিশুটির মা আকলিমা বেগমের কথায় সন্দেহ আরো ঘনীভূত হয়। মূলত স্বেচ্ছায় তার সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে অপহরণের নাটক সাজায় আকলিমা। আমরা সিসিটিভি ফুটেজ ও তথ্য উপাত্ত পর্যালোচনার পর শিশুটিকে দত্তক নেওয়া ওই দম্পত্তির সঙ্গে যোগাযোগ করলে তারা শিশুটিকে নিয়ে দেবিদ্বারে আসেন। পরে সবার উপস্থিতিতে হাফসাকে তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd