• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান সারজিসের

বাংলা সময় ডেস্ক / ৬৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, “আমাদের রাজনৈতিক চিন্তাধারা একদিকে যেমন বজায় থাকবে, তেমনি পেশাদারিত্বও বজায় রাখতে হবে- এটুকু আমরা প্রত্যাশা করি।”

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেস ক্লাবের হল কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

 

সারজিস আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমাদের চাওয়া হচ্ছে- আপনি একটা দলের শুভাকাঙ্খী হতেই পারেন, যে কোনো একটি মার্কায় ভোট দিতেই পারন- এটা খুবই স্বাভাবিক। তবে, আপনার হাতে যখন একটি বুম থাকবে, ক্যামেরা থাকবে এবং সাংবাদিক হিসেবে একটি রিপোর্ট লিখবেন বা করবেন তখন ভাবতে হবে- আমি হচ্ছি জেলার, রাষ্ট্রের বা সমাজের দর্পণ। আমার কাছে সাংবাদিকতাটাই এখন সবচেয়ে বড় এবং আমি এই জায়গায় প্রফেশনাল।”

তিনি বলেন, “সামনে নির্বাচন। মাঝখানে তিনটা দিন। আমরা চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কেন্দ্রে, যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ক্ষমতা খাটানো বা বেশি শক্তি প্রয়োগ করার কিংবা অন্য যে কোনো আইনশৃঙ্খলার নিয়ম সংক্রান্ত বিধি লঙ্ঘন করার অপচেষ্টা করা হয়, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই। সেটা আপনারা দয়া করে মানুষের সামনে, দেশের সামনে, প্রশাসনের সামনে তুলে ধরবেন।”

সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে ১১ দলীয় জোটের এই প্রার্থী বলেন, “আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমি অবশ্যই যারা গণমাধ্যমে কাজ করেন তাদের কিভাবে একটি বেতন কাঠামোতে আনা যায়, তাদের কিভাবে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাদের কিভাবে সামাজিক, অর্থনৈতিক পারিবারিক সুরক্ষায় আনা যায় সেই বিষয়ে সংসদে গিয়ে কথা বলব।”

 

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলার আমির মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীনসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd