• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

র‌্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ১

বাংলা সময় ডেস্ক / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত একজনকে টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক।

এর আগে বোববার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, গত ৭ জানুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররমে স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বিকাল ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন-১৬, দুটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd