• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

রায়পুরে বিলুপ্তির পথে খেজুর গাছ

বাংলা সময় ডেস্ক / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শীত এলেই গাছিদের মধ্যে খেজুরের গাছ থেকে রস সংগ্রহের কর্মচাঞ্চল্য পরিচিত দৃশ্য। সেই রস মিষ্টি রোদে বসে মুড়ির সঙ্গে সকালের নাস্তা হিসেবে সবার ভালোবাসার একটি খাবার। শুধু তাই না, রসে তৈরি গুড় থেকে বানানো পিঠা-পায়েস মুখরোচক খাবার। তবে, সময়ের পরিবর্তনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খেজুরের গাছ আজ বিলুপ্তির পথে।

 

জলবায়ু পরিবর্তন, ইটভাটায় গাছের ব্যবহার এবং নতুন করে রোপণ না করায় খেজুর গাছ বিলুপ্তি হচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, আগামীর প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে দেশীয় প্রজাতির খেজুর গাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। খেজুর গাছ রোপণ ও সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে হারাতে বসা খেজুর রসে তৈরি গুড় ও খাবার রক্ষা করা সম্ভব হবে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা আব্দুর রহমান জানান, কয়েক বছর আগেও শীতের মৌসুমে গ্রামের পথে-ঘাটে, নদী বা পাকুরপাড়ে এবং রাস্তা দুইপাশ ঘেঁষে থাকা খেজুর গাছের উপরিভাগের বাকলসহ অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করতেন গাছিরা। আড়াআড়িভাবে বাঁধা বাঁশের দণ্ডে দাঁড়িয়ে কোমরে ও গাছে রশি বা গামছা বেঁধে ধারালো দা দিয়ে গাছিরা গাছ চাঁছতেন। এখন সেই দৃশ্য তেমন আর চোখে পড়ে না। কারণ খেজুর গাছের সংখ্যা অনেক কমে গেছে। সকালে খেজুরের রস ও গুড় দিয়ে বাড়ির নারীদের এখন পিঠা বা পায়েস বানাতেও সেভাবে দেখা যায় না।

রায়পুর উপজেলার চার মোহনা গ্রামের গাছি শাজাহান মিয়া বলেন, “বছরের অন্যান্য সময় আমরা বিভিন্ন পেশায় কাজ করি। শীত এলেই রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে সময় দিতাম। এখন গাছ কমে যাওয়ায় আগের মতো রস পাওয়া যায় না। যতটুকু পাই তা দিয়ে গুড় তেমন বানানো হয় না। অনেকেই আগে থেকে বলে রাখলে রস দিয়ে দেই। দুঃখের কথা হলো, অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন।”

একই গ্রামের বাসিন্দা চৌধুরী মোরশেদ আলম হিরো বলেন, “শীত এলেই খেজুর রসের চাহিদা থাকে তুঙ্গে। এখন খুব অল্প পরিমাণে রস পাওয়া যায়।  প্রতি লিটার খেজুরের রস ১০০ থেকে ১২০ টাকায় কিনতে হচ্ছে। যা ধীরে ধীরে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।”

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক সালাহউদ্দিন জানান, খেজুরের রসে গ্লুকোজ, আর গুড়ে রয়েছে প্রোটিন, ফ্যাট, মিনারেল ও প্রচুর আয়রন; যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd