• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

থমথমে জঙ্গল সলিমপুর, নিহত র‌্যাব কর্মকর্তার জানাজা দুপুরে

বাংলা সময় ডেস্ক / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় র‌্যাব-৭ এর ডিএডি মোতালেবের নিহতের পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো সলিমপুর এলাকায়।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত থেকেই এই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। লোকজনের চলাচলও সীমিত দেখা গেছে।

এদিকে নিহত র‌্যাব সদস্যের ময়নাতদন্ত এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টায় চট্টগ্রামের পতেঙ্গা র‌্যাব-৭ সদর দপ্তরে নিহত ডিএডি মোতালেবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকা ঘুরে দেখা গেছে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় বাজারও সব দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়দের পদচারণা নেই বললেই চলে, বিভিন্ন ধরনের যানবাহন চলাচলও সীমিত দেখা গেছে।

গতকাল সন্ধ্যায় র‌্যাব সদস্যদের উপর হামলার ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করলেও কেউ এ ব্যাপারে মুখ খোলেনি। সবাই ঘটনার সময় এলাকায় ছিলেন না বলে জানান।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, র‌্যাব সদস্যদের দুটি মাইক্রোবাস এলাকায় প্রবেশ করার সাথে সাথে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালানো হয়।

তবে কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে কেউ মুখ খুলতে রাজি হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারী র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হন।

পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন জন র‌্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ আর এম মোজাফফর হোসেন।

নিহত র‌্যাব সদস্যের ময়না তদন্ত এরইমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে র‌্যাব জানায় আজ মঙ্গলবার বেলা ২টায় পতেঙ্গা র‌্যাব-৭ সদর দপ্তরে মোতালেবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd