• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

কুড়িগ্রামে সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

বাংলা সময় ডেস্ক / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত ওজনের ট্রাকের ভারে শতবর্ষী সোনাহাট সেতুর পাটাতন ভেঙে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর স্টিলের পাটাতন ভেঙে যায়। ফলে চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, ঘটনার পরপরই সেতুর দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। নদীর ওপারে যেতে মানুষ ভরসা করছেন ছোট নৌকায়। জীবনের ঝুঁকি নিয়েই তারা পার হচ্ছে দুধকুমার।

রাহিজুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, “প্রতিদিনের মতো অফিসে যেতে সময়মতো বের হয়েছিলাম। এসে দেখি, সেতু ভেঙে গেছে। অফিসে যেতে হবে—উপায় না পেয়ে নৌকায় নদী পার হলাম।”

গরু ব্যবসায়ী আমজাদ, কাশেম ও রাসেল জানান, সকালে গরু নিয়ে হাটে পৌঁছালে ভালো দাম পাওয়া যায়। আটটি গরু নিয়ে ভটভটিতে এসেছিলাম।  সেতু বন্ধ থাকায় নৌকার জন্য অপেক্ষা করেছি।”

স্থানীয়দের অভিযোগ, সেতুটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ। মাঝেমধ্যেই পাটাতন দেবে যায়, ভাঙে—তারপরও জীবিকার তাগিদে মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নেয়। স্থলবন্দরের ব্যবসা, তিন ইউনিয়নের মানুষের যোগাযোগ—সবকিছুই এই একটি সেতুর ওপর নির্ভরশীল।

ইতিহাসের সাক্ষী এই সেতু নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে ১৮৮৭ সালে। লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইনের অংশ হিসেবে দুধকুমার নদের ওপর তৈরি করা হয় ১২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতু। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রগতি ঠেকাতে এর একটি অংশ ভেঙে দেওয়া হয়। স্বাধীনতার বহু বছর পর এরশাদ সরকারের আমলে সড়ক সেতু হিসেবে মেরামত করা হয়। সেই সংস্কার আর সময়ের ভার সইতে পারছে না।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, সেতুটির ধারণ ক্ষমতা ১০ টন। ট্রাকটি বহন করছিল ৩৯ টন। অতিরিক্ত লোডের কারণেই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেতুটির ভাঙা পাটাতন থেকে গাড়ি সরানো ও মেরামতের কাজও চলছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ওভারলোডের কারণে মামলা না হলেও জরিমানার বিধান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd