• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

‘স্বৈরাচার ও নির্যাতনকারী কখনো জনগণের নেতা হতে পারে না’

বাংলা সময় ডেস্ক / ১৮৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল লতিফ বলেছেন, স্বৈরাচার ও নির্যাতনকারী কখনো জনগণের নেতা হতে পারে না। বিএনপি স্বৈরাচারীকে পচ্ছন্দ করে না। বিএনপি গণমানুষের দল। বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা, জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জিয়া পরিষদের প্রধান উপাদেষ্টা এবং আপসহীন দেশনেত্রী।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘা মোজাহার আলী ডিগ্রি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা জিয়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম।

উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, জেলা জিয়া পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকতার হোসেন।

 

শফিকুল ইসলাম ছানা ও শাহানা সুলতানার সঞ্চলনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান লিটন, জেলা ছাত্রনেতা ওয়ালিউল্লাহ পরাগ, এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd