• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

বেগম রোকেয়ায় দুদকের অভিযান, জাল সনদে চাকরির অভিযোগ

বাংলা সময় ডেস্ক / ৮৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি নেওয়ার অভিযোগে একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরেজমিনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক রংপুর অফিসের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়। এসময় অভিযুক্ত দপ্তরগুলোর কর্মকর্তাদের বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন তারা।

 

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদে অসঙ্গতি পাওয়া গেছে। এরই মধ্যে ইরিনা নাহার নামের একজন শারীরিক প্রশিক্ষককে (ফিজিক্যাল ইন্সট্রাক্টর) অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্তদের জাল সনদগুলো দাপ্তরিকভাবে সংগ্রহের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষ থেকে সনদগুলো সংগ্রহ ও যাচাই সম্পন্ন হলে কমিশনের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd