• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

যশোরে যুবসমাজের উদ্যোগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

যশোর অফিস / ৮৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস
যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামে তিনটি গ্রামের যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ মাঠে ভিড় জমান।
আয়োজকরা জানান, কুতুবপুর, জলকার ও জয়রামপুর গ্রামে প্রায় তিন যুগ ধরে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই এ আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় যশোরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, যশোরের এজিএম মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার কৃতিসন্তান সুয়াইব হুসাইন।
এ উপলক্ষে মাঠজুড়ে গ্রামীণ মেলা বসে। বাড়িতে বাড়িতে তৈরি করা হয় শীতের নানা পিঠাপুলি। বিলুপ্তপ্রায় এই খেলা উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছয়টি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পান লেবুতলা গ্রামের সবেদ আলী, দ্বিতীয় পুরস্কার পান রহিমপুরের আশরাফুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার পান ঘাটখালীর অলিদ। পুরস্কার হিসেবে তিনটি বাটন মোবাইল ও তিনটি বাইসাইকেল প্রদান করা হয়।
শীতের আমেজ, গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd