• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

মতলব উত্তরে ইয়াবা-গাঁজাসহ আটক ১

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি মোঃ নাজির আহম্মেদ (৫১)। তিনি ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিপুর প্রধান বাড়ির মৃত নুরু হকের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন এসআই ময়নাল হোসেন, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, কালিপুর এলাকার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কাঠের সুকেজের ড্রয়ার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন ০.১০ গ্রাম করে মোট ওজন ৬ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
এছাড়া একটি সবুজ পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি প্লাস্টিক বক্স থেকে মাদক কেনাবেচার ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd