• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সিরাজগঞ্জে আ. লীগ পুনর্বাসনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ৯০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, গত ৭ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগের প্রায় ২০০ জন পদধারী নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তারা দাবি করেন, এ ঘটনা জুলাই গণআন্দোলনের চেতনার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে শাপলা চত্বরসহ বিভিন্ন সময়ে সহিংসতার অভিযোগ রয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হতাহতদের বিচার এখনো সম্পন্ন হয়নি। বিচার প্রক্রিয়া শেষ না করে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের রাজনৈতিক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা গ্রহণযোগ্য নয় বলে তারা উল্লেখ করেন।
বক্তারা জানান, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল স্বৈরাচারের বিচার নিশ্চিত করা। এই দাবি উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মাসুম আনাম, জুলাই গণঅভ্যুত্থানে আহত নিয়ামুল বাসির নিহাল ও মহসিন রেজা (নাঈম)। এছাড়া সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd