• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

বাংলা সময় ডেস্ক / ৮৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি, পদ স্থগিত হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি এবং দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত ভজন ও জেলা ট্রাক  মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজ প্রমুখ।

 

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে দেলোয়ার হোসেনকে স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ নভেম্বর রাতে শহরের কান্দিপাড়া এলাকায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব অভিযান চালিয়ে ঢাকা থেকে প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি তার সাংগঠনিক পদ স্থগিত করে। তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পদ স্থগিতকে অপর্যাপ্ত উল্লেখ করে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd