• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়া সেই মরিয়ম গ্রেপ্তার

বাংলা সময় ডেস্ক / ৯১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনূর আলম।

 

গ্রেপ্তার মরিয়ম বেগম এলাকায় ‘বদনী মেম্বার’ হিসেবে পরিচিত। আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলার আসামি ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি এই মামলা থেকে খালাস পান।

 

কর্ণফুলী থানার ওসি শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মরিয়ম বেগম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। তিনি টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি দুবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে তিনি ‘বদনী মেম্বার’ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত।

 

২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার অভিযোগপত্রে মরিয়ম বেগমের নাম ছিল। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগও করেন। ২০১৪ সালে তিনি এই মামলা থেকে খালাস পান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর মরিয়ম বেগমের ছেলে আখতার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে নকল পিস্তল, ইয়াবা, গাঁজা, সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, কম্পাস, প্রচুর সিম কার্ড এবং দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে যৌথ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd