• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

পুলিশ-বিজিবির হেফাজতে ৩৭ আরাকান আর্মি

বাংলা সময় ডেস্ক / ৮৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র সংঘর্ষের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) ৩৭ জন সদস্য।

 

রবিবার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় এসব আরাকান আর্মির সদস্যদের আটক করে পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতে নেয়।

সীমান্তের নিকটবর্তী এলাকায় সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেওয়ায় বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে আরাকান আর্মির এসব সদস্য।

 

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এআরএসএ/এআরএ/আরআইএম/আরএসও-এর মধ্যে চলমান সংঘর্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। নিজেদের বাঁচাতে আরাকান আর্মির এসব সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

তিনি আরো জানান, এর আগে সকালে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি সীমান্ত পেরিয়ে টেকনাফে এসে পড়ে। এতে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসীম উদ্দীনের ১২ বছর বয়সী মেয়ে আফনান গুলিবিদ্ধ হয়। পরে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

 

এদিকে, সীমান্তে সংঘর্ষের প্রভাব বাংলাদেশ অংশে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে বিজিবি সদস্য ও পুলিশকে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd