• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বাংলা সময় ডেস্ক / ৮০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় হামিদুল মন্ডল (৩৮) নামে এক ধান-চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার ধারে নিজ ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

রোববার দুপুরে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধান ব্যবসায়ীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত হামিদুল মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মনতাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান-চালের ব্যবসা করে আসছেন। হামিদুল শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে শেরপুর উপজেলা সদরের দিকে রওনা দেন। সর্বশেষ বিকাল ৫টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রী রাফিয়া খাতুনের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। রোববার সকাল ৭টার দিকে কৃষকরা নিজ ধানক্ষেতে হামিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা মন্ডল জানান, হামিদুল পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য শনিবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

তার ধারণা, ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা ছিল। আর এ টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে গ্রামের নির্জন ধানক্ষেতে নিয়ে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই দাবি করেছেন, স্ত্রী রাফিয়া খাতুন।

 

এ ব্যাপারে রোববার দুপুরে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd