• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি) / ২৮৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক দিয়ে গভীর রাএে পিকআপ ভর্তি বিভিন্ন ব্রান্ডের প্রায় ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল মেম্বার সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর ) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি  ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন  বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্ররন্জনের ছেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ, মো. সাজ্জাদ শফিপুর পাথরবন পাড়া,মহিবুল ইসলাম শফিপুর শহিদুল ইসলামের একই  এলাকার  ছেলে।রনি তঞ্চঙ্গ্যা সে রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে।

রাজস্থলী  থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন  রাজস্থলী উপজেলার মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  আসামী শিমুল মেম্বার এর ব্যবহ্নত গাড়ী নং ২৮   তল্লাশি করে বিদেশি  সিগারেট জব্দ করা হয়। একই সাথে ৪জনকে আটক করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি  উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরভভাটা শিলক সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ওরিস ৮-কার্টন,৪০০ পেকেট,পেট্রোন ১০ কার্টন, বেন্সন ৫ কার্টন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী  বলেন,আমি আজ খাগড়াছড়ি উপজেলার দীঘিনালা থানায় বদলি হয়েছি।  আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd