• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

মোংলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা

মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা উপজেলায় আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্ব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, সিনিয়র মৎস কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, সমবায় অফিসার মো. জুবাইর হোসেনসহ প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির সভাপতি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে দুটি দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd