• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণীর দেখা

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
ছবি-সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মাসুদ কবির। রোববার রাত ১১টার দিকে তালুকদারবাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির আমগাছে ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
ঘটনার সময় মাসুদ কবির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমগাছের মগডালের দিকে অস্বাভাবিক আলোর প্রতিফলন চোখে পড়লে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন। তার দাবি, আলো দেখতে পাওয়ার পর গাছের উপরে অজ্ঞাতসত্ত্বা একটি প্রাণীকে দেখা যায়। তিনি মোবাইল ফোনে পরপর তিনটি ছবি ধারণ করে রাখেন। পরে কাছে এগিয়ে গেলে প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে তিনি জানান।
পরদিন সোমবার রাত ৯টার দিকে তিনি ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই এগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার সময় নিকটস্থ স্থানে উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা আলোর উৎস দেখেছেন বলে জানান, তবে তিনি প্রাণীটিকে দেখতে পাননি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও বিষয়টির সত্যতা ও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত উঠে এসেছে। কেউ ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন, আবার কেউ আলো-ছায়ার প্রতিফলন বা প্রযুক্তিগত বিভ্রান্তির সম্ভাবনার কথা বলছেন।
অজ্ঞাতসত্ত্বা প্রাণী দেখার এই দাবির সূত্র ধরে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd