• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

যশোরে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১

শহিদ জয়, যশোর  / ১২৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শহিদ জয়, যশোর 
যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩। এ ঘটনায় ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে র‍্যাব যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মনিহার সিনেমা হলসংলগ্ন একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি নকল পত্রমূদ্রা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৪টার কিছুক্ষণ পর র‍্যাব সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে সাতক্ষীরার পাটকেলঘাটার গণেশপুরে তার বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আরও জাল নোট রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেদিন রাত সাড়ে সাতটার দিকে র‍্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালান। এসময় কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার হওয়ার পর ইব্রাহিম গাজিকে জব্দ করা আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd