• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরোধ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক / ২০০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি

চলতি মাসের ৩ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতোই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে।

প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় মিছিল সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা।

দলটির নেতারা বলছেন, বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা। এমনকি, পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান নীতিনির্ধারকদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, ২৩৭ আসনের মধ্যে পাঁচ থেকে সাতটি আসনে কিছুটা মনঃক্ষুণ্ন হতেই পারে। তবে, অতীতের তুলনায় এ সংখ্যা অনেক কম। কিছু জায়গায় সমস্যা থাকলে মনোনয়ন বোর্ড বসে পুনর্বিবেচনা করা হবে।

এদিকে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তিনি বলেন, দলের সর্বোচ্চ বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার বাহিরে যাওয়ার কারও ক্ষমতা নেই। যারা সত্যিকার অর্থে আন্দোলন ও সংগ্রাম করেছে তারা এগুলো করবে না।

সব সংকট মোকাবিলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd