• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

জামায়াত নেতার পিকআপ ভ্যান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বাংলা সময় ডেস্ক / ১২৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে এক জামায়াত নেতার পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ ভ্যানটির (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মালিক প্রতিদিনের মতো মহাসড়কের ডিভাইডারের পাশে পার্ক করে রাখেন। সোমবার ভোরে মোটরসাইকেল আরোহী দুজন এসে পেট্রোল ঢেলে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।

আগুনের তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

 

পিকআপ ভ্যানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা জামায়াত নেতা ফজলুল হক মোল্লা বলেন, ‘ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd