• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

বাংলা সময় ডেস্ক / ১৪০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় বুধবার (১২ নভেম্বর)  ভোর পৌনে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা।

পুলিশ জানায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহণে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক টের পেয়ে বাস থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন।

এদিন সকাল ৯টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।

বাসচালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব আরও বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেই। তবে চালক ছাড়া আমরা হতাহতের কোনো খবর পাইনি।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd