• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার

বাংলা সময় ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সকালে খালি পেটে কাঁচাহলুদ খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, প্রদাহ ও বাতের ব্যথা কমায় এবং লিভার ডিটক্স বা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

কারণ হলুদ যা আদতে গাছের শিকড়, তা রোদে শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করে বিক্রি করা হয় বাজারে। তবে এর পাশাপাশি আনাজপাতির বাজারে কাঁচাহলুদও কিনতে পাওয়া যায়।

হলুদ পানি, হলুদ দুধ, হলুদ চাও খেতে বলেছেন পুষ্টিবিদরা। এই একটি মসলার গুণের যে শেষ নেই তা বার বার বলছেন তারা। ওই কাঁচাহলুদ সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে চিবিয়ে খাওয়ার কথা বলা আছে আয়ুর্বেদে। কিন্তু সত্যিই কি তার কোনো গুণ আছে। পুষ্টিবিদ রমিতা কৌর বলেছেন, সকালে খালি পেটে কাঁচাহলুদ চিবিয়ে খাওয়ার গুণ অনেক।

প্রথমত ত্বকের উপকার হয়। হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট ও ডিটক্সিফাইং (শরীর থেকে দূষণকারী উপাদান দূর করার) বৈশিষ্ট্য ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

দ্বিতীয়ত রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। শীতকালে সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন সংক্রমণের প্রবণতা বাড়ে। হলুদ অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল হিসেবে কাজ করে, যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে।

 

এ ছাড়া হজমশক্তির উন্নতি কাঁচাহলুদ। অনেকেরই হজমের সমস্যা দেখা দেয় শীতকালে। খালি পেটে কাঁচাহলুদ খেলে এটি হজম এনজাইম তৈরি করতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং বদহজমের সমস্যা কমাতেও সহায়ক হতে পারে।

হলুদ শরীরে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টি-অক্সিডেন্টগুলো শরীরের কোষের ক্ষতি কমায় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে।

আবার প্রদাহ ও ব্যথা উপশম করে কাঁচাহলুদ। হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি শরীরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। শীতকালে গাঁটের ব্যথা বা বাতের সমস্যা বেড়ে গেলে এটি উপশম দিতে পারে। ঠান্ডার কারণে গলাব্যথা এবং কাশির উপশমেও এটি কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd