• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

বাংলা সময় ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।

বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে ছিনিয়ে নেওয়া আসামি জাহাঙ্গীর হোসেনকে ডুমুরিয়া উপজেলার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের দুই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশের একটি টিম। জাহাঙ্গীরের ভাই আলামিন ও লিটন মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি প্রচার করেন, পুলিশের টিম তার ভাইকে গ্রেফতার করে হত্যা করেছে। এমন ঘোষণার পর এলাকার ৫০ থেকে ৬০ জন জড়ো হয়ে পুলিশ সদস্যদের পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

আহত কনস্টেবল শহিদুল ইসলাম বলেন, আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের পর মব সৃষ্টি করে আমাদের পিটিয়ে জখম করেছে। এ সময় তারা আসামি ছিনিয়ে নিয়ে যায়।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেন দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। মাদকের মামলায় দুই বছর ও অপরটি পারিবারি মামলায় তিন মাসের সাজা হয়েছে তার। পুলিশ ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এ সময় আসামির ভাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করে পুলিশের ওপর হামলা চালায়।  এতে তিন পুলিশ সদস্য আহত হন। উত্তেজিত গ্রামবাসী পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd