• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

ইরানের সঙ্গে সম্পর্কের সব আস্থা ভেঙে গেছে— এমন মন্তব্য করে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব।দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রিয়াদ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

বুধবার (১৮ মার্চ) রাতে রিয়াদ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইরানের চাপ সৃষ্টির কৌশল শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধেই যাবে। রাজনৈতিক ও নৈতিক— দুই দিক থেকেই এর পরিণতি নেতিবাচক হবে। তাই প্রয়োজন হলে সামরিক জবাব দেওয়ার অধিকার সৌদি আরব রাখে।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল হয়েছে। ইরান অভিযোগ করেছে, তাদের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় তেহরান। সেই ধারাবাহিকতায় কাতার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। তবে সর্বশেষ হামলায় রিয়াদের সাধারণ মানুষ প্রথমবারের মতো বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং মোবাইলে সতর্কবার্তা পান, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রিয়াদের দিকে ধেয়ে আসা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ধ্বংসাবশেষ শহরের দক্ষিণে একটি তেল শোধনাগারের কাছে গিয়ে পড়ে।

এদিকে রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও সিরিয়াসহ প্রায় এক ডজন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠক চলাকালীনই আকাশে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়, যা পরিস্থিতির তীব্রতাকে আরও স্পষ্ট করে।
প্রিন্স ফয়সাল বলেন, ইরান দীর্ঘদিন ধরে সরাসরি এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পরিকল্পিতভাবে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি তেহরানকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলেও বর্তমান সংঘাত সেই অগ্রগতিকে প্রশ্নের মুখে ফেলেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেন। তবে ইরান যদি দ্রুত আগ্রাসন বন্ধ না করে, তাহলে পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ প্রায় থাকবেই না।

তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd