• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

আমেরিকা পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে: ওমান

আন্তর্জাতিক ডেস্ক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

নিজের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকা নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে লেখা এক নিবন্ধে ওই মন্তব্য করেছেন তিনি।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটিকে এই ‘‘অবাঞ্ছিত জট’’ থেকে মুক্ত করতে ওয়াশিংটনের মিত্রদের সহায়তা করা উচিত। তিনি বলেন, গত ৯ মাসের মধ্যে অন্তত দু’বার যুক্তরাষ্ট্র ও ইরান প্রকৃত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিল।

ওমানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক হলেও বিস্ময়কর নয়, গত ২৮ ফেব্রুয়ারি সবচেয়ে কার্যকর আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই ইসরায়েল ও আমেরিকা আবারও অবৈধ সামরিক হামলা চালিয়ে সেই শান্তি স্থাপনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছে।’’

প্রতিবেশী দেশগুলোতে থাকা আমেরিকান সব লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলাকে তিনি ‘‘অনিবার্য, গভীর অনুশোচনামূলক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ফলাফল’’ হিসেবে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি বলেছেন, ইরান যখন ‘ইসলামিক রিপাবলিক’ বা ইসলামি প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো যুদ্ধের মুখোমুখি, তখন ইরানি নেতৃত্বের কাছে সম্ভবত এটিই একমাত্র যৌক্তিক পথ খোলা ছিল।

তিনি বলেন, আমেরিকান প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব ছিল এই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলা। এটি আমেরিকার যুদ্ধ নয় এবং এমন কোনও সম্ভাবনাও নেই যেখানে ইসরায়েল ও আমেরিকা—উভয়ই এই যুদ্ধ থেকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd