• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

মোংলায় স্বল্পআয়ের মানুষের মুখে হাসি ফোটালো সার্ভিস বাংলাদেশ

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেয়ার উৎসব। সেই আনন্দকে সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে মোংলায় দেখা গেছে এক মানবিক উদ্যোগ। আসন্ন ঈদকে সামনে রেখে স্বল্পআয়ের ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের হাতে তুলে দেয়া হয় এই উপহার, যা তাদের ঈদের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাদা সেমাই ২ প্যাকেট, লাচ্ছি সেমাই ১ প্যাকেট, নুডলস ২ প্যাকেট, চিনি, কিচমিচ, বাদাম, দুধ সহ বিভিন্ন  রান্নার উপকরন।
উপহার পেয়ে অনেকের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। কেউ কেউ জানান, সীমিত আয়ের কারণে ঈদের বিশেষ খাবারের আয়োজন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ সময় এই ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ।
আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা মনে করেন, শুধু ঈদকে কেন্দ্র করে নয়, সারা বছরই এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক ও সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোহাম্মাদ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, মোছাল্লী মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম মিলন, সহ-সভাপ‌তি মোঃ আল আমীন, সিনিয়র যুগ্ম মহাস‌চিব আব্দুর রউফ, আব্দুল জব্বার, উম্মে রাফিয়া জাহান মিশু, হাসান, মাসুদ, মাসুম বিল্লাহ, শাকিল, রিয়াজ শেখ, মোঃ মারুফ বাবু, মনির খান, সাকিব, গালিব, ইয়ামিন প্রমুখ। তাদের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ সংগঠন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরই আমরা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকি এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করছে। শুধু ঈদ নয়, সারা বছরই আমরা মানুষের বিপদ-আপদে সহায়তা করে থাকি। আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা দেয়ার চেষ্টা করি।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd