ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।
ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান মরিয়া সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।
তিনি বলেন, ‘আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।
এদিকে ইরান জোর দিয়ে বলছে , হরমুজ প্রণালি অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।