• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

এবার ইরান নিয়ে ন্যাটোকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

বাংলা সময় ডেস্ক / ১৪১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মিত্রদের সমালোচনা করা তিনি বলেন, ‘ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা খুব দয়ালু হয়েছি। ইউক্রেন নিয়ে তাদের সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক, তারা আমাদের সাহায্য করে কিনা। কারণ আমি অনেক দিন ধরেই বলছি যে, আমরা তাদের পাশে থাকব কিন্তু তারা আমাদের পাশে থাকবে না। আর তারা আমাদের পাশে থাকবে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

তার ঠিক কী ধরণের সাহায্য প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, যা কিছু প্রয়োজন । তিনি যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাজ্যকে হয়তো এক নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না।’

ট্রাম্প আরও বলেন, ‘আর যখন আমরা মূলত ইরানের বিপদজনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তারা বলল, ‘ওহ আচ্ছা আমরা দুটো জাহাজ পাঠাব’, তখন আমি বললাম, ‘আমাদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়’। আমি দীর্ঘদিন ধরে বলছি যে ন্যাটো একটি একমুখী রাস্তা।’

ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে আরও বলেন, তিনি গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত সম্মেলন পিছিয়ে দিতে পারেন।

ট্রাম্পের যুক্তি, যারা এই প্রণালির সুবিধাভোগী, এটা কেবল তাদের জন্যই সমীচীন যে, তারা সেখানে খারাপ কিছু না ঘটা নিশ্চিত করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd