• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

ইরানি ক্ষেপণাস্ত্রে দুবাইতে মৌলভীবাজারের আলী নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ৭৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সালেখ উদ্দিন মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত সংলগ্ন গাজিটেকা গ্রামের বাসিন্দা। দীর্ঘ সময় ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে আসছিলেন এবং সেখানে পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (২৮শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালেখ উদ্দিন আজমান শহরে নিজের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন এবং পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় চলমান সংঘাতের অংশ হিসেবে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেখকে মৃত ঘোষণা করেন।
সালেখের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম ও ছেলে আব্দুল হক বলেন, ‘গতকাল (শনিবার) থেকেই আমরা খবরটি শুনছিলাম কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। আজ রোববার দুপুরের দিকে দুবাইয়ে থাকা আমাদের এক আত্মীয় ফোনে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আমরা শুনেছি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সালেখ উদ্দিন আজমান শহরে পানির গাড়ি চালাতেন এবং শনিবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। সংযুক্ত আরব আমিরাতে থাকা নিহতের স্বজনরা মরদেহ দেখার জন্য বর্তমানে হাসপাতালের প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd