• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন মুক্তি পেলেন সেই মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ধান-চালের সরকারি দাম নির্ধারণ দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

যশোর চৌগাছায় হত্যা মামলায় নিরপরাধদের আসামি করার অভিযোগে সংবাদ সম্মেলন

যশোর অফিস / ৫১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

যশোর অফিস

যশোরের চৌগাছা উপজেলার কুঠিপাড়া মোড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ দাবিতে রোববার যশোরের চৌগাছা এলাকার বাসিন্দা মোবারক হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইপো মামুন কবীর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুন কবীর বলেন,গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ চৌগাছা উপজেলার কুঠিপাড়া মোড়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহিন। তিনি কুঠিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাতে চৌগাছা থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মোবারক হোসেনের পরিবারের দাবি হিসেবে সংবাদ সম্মেলনে মামুন কবীর লিখিত বক্তব্যে বলেন, মামলায় উল্লেখিত ১১ আসামির মধ্যে তার ৬ ছেলে ও ভাইপো রয়েছেন এবং বাকি ৫ জন প্রতিবেশী, যারা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিহিংসাবশত তাদের আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন,“প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে নিরপরাধদের জড়ানো হয়েছে। আমরা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। শাহিন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক—এটাই আমাদের দাবি। তবে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশ্যে তার বড় ভাই, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শহীদ মকবুল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মমিন বর্তমানে কারাগারে রয়েছেন। নিহত শাহিন ওই মমিনের ছোট ভাই বলে দাবি করেন তিনি। পূর্বের ঘটনার জেরে প্রতিশোধমূলকভাবে তার পরিবারকে ফাঁসানো হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনাটি অধিকতর তদন্তপূর্বক প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবারক হোসেনের পরিবারের সদস্য জাহাঙ্গীর হোসেন, মাহমুদা আক্তার তিশা, আয়েশা আক্তার ঝুমা, সালমা আক্তার ও রুপালী আক্তারসহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd