মতলবে বৃদ্ধাকে হত্যা ও পুত্রবধুকে জখম করেছে দৃর্বত্তরা
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
/ ৫০
Time View
Update :
রবিবার, ১ মার্চ, ২০২৬
Share
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃদ্ধাকে শাঁস রুদ্ধ করে হত্যা ও পুত্রবধুকে হাত-পা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাঁপানিয়া গ্রামে।
স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাঁপানিয়া গ্রামের মৃত লনু প্রধানের ঘরে তার স্ত্রী পারুল বেগম(৭০), ছেলে ইটালী প্রবাসী নূরুল ইসলাম প্রধানের স্ত্রী মনি আক্তার (২৬) ও ৪ বছরের জমজ সন্তান মারিয়াম ও মাহাদি বসবাস করে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে পল্লিবিদ্যুতের বিলের কাগজ দিতে এসে পারুল বেগমের লাশ দেখে আশেপাশের লোকজনদের জানায়। পরে লোকজন এসে পুত্র মনি আক্তারকে হাত-পা বাঁধা অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আসে।
আহত মনিরা বেগম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় কয়েকজন ডাকাতদল ঘরে প্রবেশ করে আমার শাশুড়ীকে মারধর করে এবং আমাকে হাত-পা বেঁধে রাখে মুখে কাপড় দিয়ে রাখে এবং আমার শাশুড়ীকে শাসরুদ্ধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হোসনাইন সানিব বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জসহ অন্যান ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন করি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। পরে পিবিআই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।