• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে হানিয়া আমিরের যে ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা

বাংলা সময় ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সুখবর পেয়েছেন গাজীপুর জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তাকে দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (২৬ এপ্রিল) অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো। এখন হতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা যুবদলের সাংগঠনিক সকল সিদ্ধান্ত গৃহীত হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে দলীয় পদ ফিরে পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সেক্রেটারি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আমাকে অব্যাহতি দিয়ে স্বপদে বহাল করেছেন। এটি খুবই আনন্দের খবর; আমি দলের প্রতি কৃতজ্ঞ। দল যখন যে সিদ্ধান্ত নিবে সেটাই শিরোধার্য। দল যখন যাকে নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে চলাই রাজনৈতিক নেতা এবং কর্মীর কাজ। দলের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমি সেটি সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করব।

পুনরায় পদ ফিরে পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd