• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯ টেকনাফে একদিনে দুই লাশ উদ্ধার হরমুজে আটকেপড়া নাবিকদের করুণ আর্তনাদ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাশিয়া পৌঁছেছেন আরাগচি ৫ বিভাগে সতর্কবার্তা, কালবৈশাখী ঝড়সহ ভারি বৃষ্টির শঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বাংলা সময় ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্রও।

বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার বিষয়ে দেশটি ওয়াশিংটনকে একটি নতুন শর্তও দিয়েছে।

তবে সে প্রস্তাবটি হলো, ‘পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা হবে।’ একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে অ্যাক্সিওস।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন যাচ্ছেন রাশিয়ায়। ঠিক এই সময়ে এই শর্তের খবর প্রকাশ পেল। অ্যাক্সিওস আরও জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও রয়েছে। অ্যাক্সিওস বলছে, হরমুজ প্রণালিতে চুক্তি হয়ে গেলে এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ উঠে গেলে ট্রাম্পের হাতে আর বড় কোনো চাপ থাকবে না।

তখন তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে এবং অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd