• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ ৫ জন গ্রেপ্তার যশোরে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবকের অবস্থা আশঙ্কাজনক সিরাজগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের

মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

মিয়ানমারের ৬০টি টাউনশিপে সামরিক আইন জারি করা হয়েছে। দেশটির জান্তা নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং নতুন জরুরি অধ্যাদেশ জারি করে এসব এলাকায় সামরিক নিয়ন্ত্রণ আরোপ করেছেন। বেসামরিক শাসনে রূপান্তরের পরও যেসব এলাকায় সংঘাত চলছে, সেখানে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্সের।

এই অধ্যাদেশের আওতায় কাচিন, কায়াহ, কারেন (কায়িন), চিন, শান ও রাখাইন রাজ্যসহ সাগাইং, মাগওয়ে ও মান্দালয় অঞ্চলের মোট ৬০টি টাউনশিপ রয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর এসব এলাকায় আগেই বিভিন্ন নিষেধাজ্ঞা ও কারফিউ জারি করা হয়েছিল।

 
আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯০ দিনের এই জরুরি অবস্থার মূল উদ্দেশ্য হলো ‘সশস্ত্র সন্ত্রাসবাদ দমন’ এবং ‘আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা’ করা।
 
আরেক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের জন্য ওইসব এলাকায় নির্বাহী ও বিচারিক সব ক্ষমতা মিয়ানমারের নতুন সামরিক প্রধান ইয়ে উইন উ-এর হাতে দেয়া হয়েছে। এটি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করতে মিন অং হ্লাইংয়ের প্রথম বড় পদক্ষেপ।
 
২০২১ সালে সামরিক বাহিনী নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যা এক পর্যায়ে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।
 
ক্ষমতা দখলের পর মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা সারা দেশে জরুরি অবস্থা জারি করে, যা কয়েক দফা বাড়ানো হয়। পরে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচন আয়োজন করা হলেও সমালোচকদের মতে তা অবাধ বা সুষ্ঠু ছিল না। এরপর চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন অং হ্লাইং। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd