• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেত্রীর রহস্যময় পোস্ট জুলাই নিয়ে চমকের মন্তব্য ঘিরে বিভ্রান্তি কোহলির ‘লাইক’ বিতর্ক ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা লেবাননে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার ঘরবাড়ি ভারতে একাধিক ট্রাক-গাড়ির সংঘর্ষ, নিহত ১১ সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

হাটিকুমরুলে টহল পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ৭৪ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় টহল পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহনের চাপকে কেন্দ্র করে সম্প্রতি এ অভিযোগ সামনে এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে দায়িত্ব পালনরত কিছু পুলিশ সদস্য বিভিন্ন যানবাহন থামিয়ে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির কাগজপত্র নিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গের ১৬ জেলার সঙ্গে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কসংযোগস্থল হওয়ায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেখানে দায়িত্বরত কিছু পুলিশ সদস্য নিয়মিতভাবে অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, প্রতিদিনই নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। টাকা না দিলে নানা অজুহাতে গাড়ি আটকানো হয় এবং কাগজপত্র নিয়ে জটিলতা তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে থানায় জানানো হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এতে পরিবহন ব্যয় বেড়ে যাত্রীভাড়ার ওপর প্রভাব পড়ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সার্জেন্ট আতিক ও সুরুজ মিয়া নামের দুই সদস্যের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd