• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে নোয়াখালী বিভাগের দাবি তুললেন হান্নান মাসউদ আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান আর কত ‘গুপ্ত’ থাকবেন, প্রশ্ন আব্দুল কাদেরের ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা আজ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ মাঝে মাঝে বিদ্যুৎ যায় না কি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে ২ অঞ্চলে বৃষ্টি হলেও বাকি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকছে আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট ৩টি ইরানি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার জন্মদিন আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর পর আইআরজিসির নতুন বার্তা আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হাওড়ে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ পাউবোর লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

বাংলা সময় ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, স্মরণকালের মধ্যে এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বরিশাল নদীবন্দর ও ঢাকাগামী লঞ্চগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বরিশাল নদীবন্দরে থাকা সবকটি লঞ্চ তিনি ঘুরে দেখেছেন। ভাড়ার সরকারি তালিকা ও ১০ শতাংশ ছাড়ের চার্ট টানানো আছে কিনা তা যাচাই করেছেন। তিনি জানান, নির্ধারিত ১০ শতাংশ ছাড়ে ভাড়া দাঁড়ায় ৩৬৩ টাকা, তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দিতে মাইকিং করে সচেতন করা হয়েছে বলেও জানান তিনি।

বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই ঈদযাত্রায় ঘাটে অনাকাঙ্ক্ষিত লোকজনের উপস্থিতি নেই। হকারমুক্ত করার পাশাপাশি নৌকা থেকে লঞ্চে ওঠার প্রবণতা নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, স্বাভাবিক সময়ে বরিশাল নদীবন্দরে তিন থেকে পাঁচটি লঞ্চ নোঙর করে, কিন্তু আজ ১০টি লঞ্চ রয়েছে। ফলে পন্টুনে জায়গা সংকটে এক লঞ্চের পেছনে আরেকটি লঞ্চ ভেড়াতে হচ্ছে। তিনি বলেন, ঈদের এই কয়েক দিনে পন্টুন বাড়ানো সম্ভব নয়। তবে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের পুরো টার্মিনাল ব্যবহারের নির্দেশ দিয়েছি, যাতে ভবিষ্যতে এক লঞ্চের পেছনে আরেকটি ভেড়াতে না হয়।

লঞ্চে যাত্রী ডাকাডাকি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রথা শুধু ঈদের জন্য নয়, স্থায়ীভাবে বন্ধ করা হবে। কোনো জাহাজে যদি যাত্রী ডাকাডাকি বা টানাহেঁচড়ার অভিযোগ ওঠে, ভিডিও ক্লিপ আমার কাছে পাঠালেই সেই জাহাজ মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি, একদিনে সমাধানও হবে না। তবে ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এগুলো নির্মূল করতে পারব। কেউ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে — বার্তাটি পরিষ্কার।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd