• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

ইমা এলিস, নিউ ইয়র্ক: / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ইমা এলিস, নিউ ইয়র্ক:
আজ যুক্তরাষ্ট্রে শুক্রবার (২০ মার্চ) দেশটির সকল দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর পালন করবে।  আবহাওয়া অনুকূলে থাকায় এবারও যুক্তরাষ্ট্রের ৩ হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খোলা মাঠে অনুষ্ঠিত হবে অধিকাংশ ঈদ জামাত এবং বাকি জামাতগুলো অনুষ্ঠিত মসজিদ ও গির্জার মিনলায়তনে। দ্য অ্যাসোসিয়েশ অব স্টাটিস্টিশিয়ান্স অব আমেরিকান রিলিজিয়াস বডিস’র সূত্রে এ খবর জানা গেছে।
সূত্রটি জানায়, গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালের যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১ হাজার ২ শ’ ৯টি, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২ হাজার ১শ’ ৬টি এবং ২০২০ সালের সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রে মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭শ’ ৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি ইলিনয়সে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে।
প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় আমেজে উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে শুক্রবার (২০ মার্চ)। বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ,মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হবে জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া জ্যামাইকার অন্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd